লিড নিউজ

লন্ডনে শায়খ জিয়া উদ্দিন সংবর্ধিত

নিউজ ডেস্ক: জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশর সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি, জামেয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।

ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। যারা ইসলামের নাম ব্যবহার করে জঙ্গী তৎপরাতা চালাচ্ছে তার প্রকৃতপক্ষে মুসলমান নয়। পেশি শক্তি ব্যবহার করে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। মহাগ্রন্থ আল কোরআনের বাণীতে মুগ্ধ হয়ে মানুষের ইসলামের ছায়া তলে সমবেত হয়েছে। তাই ইসলামের নাম ব্যবহার করে যারা সন্ত্রাস ও জঙ্গী কার্যক্রম পরিচালনা করেন তাদের বিরুদ্ধে দেশে-বিদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাওলানা শায়খ জিয়া উদ্দিন সংক্ষিপ্ত সফরে গত ১ এপ্রিল শনিবার ভোরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছেন। এ সময় যুক্তরাজ্য জমিয়তের উদ্যোগে তাঁর সম্মানে আয়েজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের ট্রেজারার মাওলানা জসিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম, লন্ডন মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, জমিয়ত নেতা মাওলানা ময়নুল হক চৌধুরী, মাওলানা কাওছার আহমদ প্রমুখ।

পরে নেতৃবৃন্দ শায়খ জিয়া উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বার্মিংহামের উদ্দেশ্যে রওয়ানা হন।

তিনি সময় স্বল্পতার জন্য দলীয় নেতাকর্মী সহ শুভাকংখী ও আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে যেতে পারিননি বলে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের দোয়া প্রার্থী। আগামী রমজানের দেশে ফিরবেন বলে জানা গেছে। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button