লিড নিউজ

হরিপুরে মদসহ আটক ২, গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের হরিপুর এলাকা থেকে একশো বোতল অফিসার চয়েজ মদসহ দুই জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃতরা হচ্ছে- জৈন্তপুরের আব্দুল হকের ছেলে নোমান আহমদ (৩৪) ও ওসমানীনগরের আনসার আলীর ছেলে জুনায়েদ আহমদ (২৪)।

সোমবার রাত ৯টার দিকে হাইওয়ে পুলিশের তামাবিল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাভানা গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১২৯৩৬৪) জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা সিমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ তামাবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময়  একটি গাড়ি তল্লাশি চালিয়ে একশো বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে।  অভিযানে অংশ নেন হাইওয়ে পুলিশের তামাবিল ফাঁড়ির ইনচার্জ  মো. মাসুক, সার্জেন্ট সোহেল রানা, ইসহাক ও কনস্টেবল হামদু তালুকদার।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের তামাবিল ফাঁড়ির কনস্টেবল হামদু তালকুদরা । তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরর পর আটককৃতদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হবে।

Related Articles

Back to top button