লিড নিউজসারাদেশসিলেট

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

সিলেটমিডিয়াডেস্ক: সিলেটের বরমচল রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কুলাউড়া জংশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস জানান, মাইজগাঁও থেকে কুলাউড়া রেলজংশনে যাওয়ার পথে বরমচল রেলস্টেশনে পৌঁছামাত্র তেলবাহী ৯৫২ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কুলাউড়া থেকে এরইমধ্যে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করবে। দ্রুতই এ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

Back to top button