লিড নিউজ
সাগরে লঘুচাপ, আরো বৃষ্টির আশংকা


মিডিয়া ডেস্ক: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমি লঘুচাপ। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, সোমবারও থেমে থেমে এ বৃষ্টি চলতে পারে ।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।




