লিড নিউজ

শ্রীমঙ্গলে বাস-সিএনজির মুখোমুখী সংঘর্ষ : নিহত ২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার কনকপুর গ্রামের সিএনজি যাত্রী ইখতার মিয়া (২৫) এবং ইমামবাজার গ্রামের সবুজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

এ ঘটনায় আহত হয়েনে ৪ জন। আহতরা হলেন তানিয়া বেগম (২৮), রেশমা খাতুন (২৬), মোস্তফা মিয়া (৪০) ও ফারুক মিয়া। আহতরা মৌলভীবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রীমঙ্গলমুখী একটি বাস এবং মৌলভীবাজারমুখী একটি সিএনজি অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলেই ইখতার ও সাইফুল নিহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Back to top button