লিড নিউজ

শুটকি পট্টিতে আগুন

মিডিয়া ডেস্ক: চট্টগ্রামের আছাদগঞ্জের একটি শুটকী পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে ১০টায় আগুন লাগে। আগুন এখনাে নিয়ন্ত্রণে আসেনি।
নন্দনকানন, আগ্রাবাদ, লামারবাজার ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিভাতে একসঙ্গে কাজ করছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিস নিয়ন্ত্রণ কক্ষের নজরুল ইসলাম।

Related Articles

Back to top button