লিড নিউজ
শাহ আরপিন টিলায় আরো ১জনের মৃত্যুর ঘটনায় আটক ২


কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জের শাহ আরফিনে পাথর উত্তোলনের গর্ত ধসে ট্রাক্টর চালক ইয়াকুব আলীর মৃত্যুর ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন: নিহতের পিতা রজব আলী ও ওই গ্রামের বাসিন্দা দানা মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহত ইয়াকুবের বাড়ি পূর্ব নারাইনপুর গ্রামে।
জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় আব্দুল হান্নানের গর্ত থেকে নিজের ট্রাক্টরে পাথর বোঝাইকালে আকস্মিক গর্তের নিচে চাপা পড়েন ইয়াকুব।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল লাইছ ও থানার ওসি মোঃ আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে গর্ত মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।




