লিড নিউজ

দিরাইয়ে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা।

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মো. ফজলে রাব্বী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছ মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবেদ আলম, সহ-সভাপতি জাহিদ হাসান, সাজু ও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বোয়ালিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে- একুশে ফেব্রুয়ারি শহীদ বেদীতে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী হাবিবুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। হাবিবুর উপজেলার সোয়াতিয়র গ্রামের হাকিম মিয়ার পুত্র।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে- ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে হাবিবুর রহমান সহপাঠীদের সাথে শহীদ  মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিল। সোয়াতিয়র সরকারি প্রাইমারি স্কুলের পাশে পৌঁছলে উৎপেতে থাকা গ্রামের আবিদুর মিয়ার ছেলে আমির হামজা, লেবু মিয়ার ছেলে পিয়াস, ছাবু মিয়ার ছেলে রাজন, সামান মিয়ার ছেলে রোমানসহ ১০- ১২ জন লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর মন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসী হামলায় হাবিবুরসহ তার সহপাঠী গ্রামের জাহির উল্লার পুত্র সুলেমান, ফয়জুর রহমানের পুত্র আরাফাত এবং শফিকুর নূর মেয়ে দশম শ্রেণির ছাত্রী আহত হয়। আহত হাবিবুরকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রধান শিক্ষক দিলীপ কুমার চৌধুরী জানান- সে একুশের র‌্যালি ও প্রোগ্রাম শেষ করে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্কুল পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ মিয়া, গ্রামের ফজলে রাব্বি ও স্কুল শিক্ষকরা ঘটনাস্থল থেকে আহত হাবিবুরকে উদ্ধার কওে চিকিৎসার জন্যে সিলেট পাঠানো হয়।

Related Articles

Back to top button