লিড নিউজ

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে ওসমানীনগর ও জগন্নাথপুরে

নির্বাচনের মাঠ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাপুর উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই দুই উপজেলার ভোটারদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত একটানা অনুষ্টিত হবে। এখন পর্যন্ত এ দুই উপজেলায় কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এইদিকে সিলেটের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন। তাই আজই প্রথমবারের মতো চেয়ারম্যান পাবে এই উপজেলাবাসী।

শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে নারী ও পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে জড়ো হন।

ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৩টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৩টি ঝুঁকিপূর্ণ ও ৯টি সাধারণ ভোট কেন্দ্র।

একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ ও নারী ভোটার ৮৩ হাজার ৮০৭ জন। কেন্দ্র সংখ্যা ৮৭টি। এই ভোটারদের মধ্যে থেকে নিজেদের পক্ষে ভোট আদায় করতে দিনরাত মাঠ চষে গেছেন প্রার্থীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

 

Related Articles

Back to top button