লিড নিউজ
যেদিন সিলেটের মাঠে দেখা যাবে আশরাফুলকে


ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের আলোচিত-সমালোচিত এক তারকা। ‘লিটল মাস্টার’ হিসেবে খ্যাত আশরাফুল আসছেন সিলেটে। আগামী বুধবার তিনি একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আসছেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৯ম টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশরাফুল।
অলংকারি গ্রামের মাঠে অনুষ্ঠিতব্য ওই ফাইনালে ইউনিয়নের কামালপুরের বন্ধন ক্রিকেট ক্লাব লড়বে আলমনগরের লাল-সবুজ ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। পরে বেলা ১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অলংকারি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশন’র সভাপতি ফাহিম আহমদ রিপন ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোহন এসব তথ্য জানিয়েছেন।




