লিড নিউজ

শাল্লায় এসএমসি গঠন নিয়ে দ্বন্দ্ব: প্রধান শিক্ষকের পক্ষে গ্রামবাসির প্রতিবাদ

লিখিত প্রতিবাদে উল্লেখ করেন, প্রধান শিক্ষক অরবিন্দু দাসের বিরুদ্ধে এসএমসি গঠন নিয়ে দ্বন্দ্বের কারণেই কে বা কারা এমন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।
গ্রামবাসি পূর্বের অভিযোগটিকে গ্রামে প্রভাব বিস্তারের জন্য শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বলে লিখিত
প্রতিবাদপত্রে উল্লেখ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে তাদের
লিখিত প্রতিবাদপত্রে উল্লেখ করেন, শিক্ষক অরবিন্দু দাস তিনি তার দায়িত্ব পালনে কখনো অবহেলা করেননি।
স্কুলের উন্নয়নের পাশাপাশি শিশুদের মেধা বিকাশে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এসএমসি গঠনের ব্যর্থতা ঢাকতে শিক্ষক অরবিন্দু দাসের চরিত্রে আঘাত করে তার বিরুদ্ধে গ্রামের একটি চক্র
এই জঘণ্য কাজটি করেছেন।
গ্রামবাসি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর
প্রতিবাদপত্রে তাদের গ্রামের ঐতিহ্য ও সুনাম রক্ষার্থে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগটি আমলে না নেয়ার বিনীত অনুরোধ জানান।

Related Articles

Back to top button