লিড নিউজ

বিয়ানীবাজারে দু’গ্রামবাসীর সংঘর্ষ

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গজুকাটা গ্রামের সাবেক মেম্বার আফতাব আলীর গোষ্ঠী ও হাজী আকদ্দছ আলীর গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা থেকে একদল পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়।

জকিগঞ্জ সার্কেল এসপিও ঘটনাস্থলে আসেন। বেলা ১টার দিকে পুলিশ দু’পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের গুরুতর আহত জামিল আহমদ (২৫) ও দেলোয়ার হোসেন (২৩) কে আশংকাজনক অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানা ওসি (তদন্ত) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি মোটামুটি শান্ত আছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন না থাকলেও পাশে পাশে পুলিশ রয়েছে।

Related Articles

Back to top button