লিড নিউজ

বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের সাথে ট্রাকের সংঘর্ষ: নিহত ২

নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার ফকিরাপুল থেকে রাত ১১ টায় ছেড়ে আসা বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহন (এসপি) বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত এবং কমপক্ষে ২৫জন আহত হয়েছেন।

বুধবার দিবাগত বার রাত পৌণে ১টায় নারায়ণগঞ্জ জেলার ভূলতা রূপগঞ্জ বাজারে কাছে এ দুর্ঘটনা ঘটে । ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের বস্তিতে আঘাত করে। এ সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ কাচপুর হাইওয়ে থানার এএসআই আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর (শিক্ষক) লাশ এখন হাইওয়ে থানা পুলিশের কাছে রয়েছে। শিক্ষকের বাড়ি বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া গ্রামে। দুর্ঘটনায় আহতদের ভূলতা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের দেলওয়ার হোসেন, বড়লেখা সাংবাদিক সুলতান আহমদ খলিল ও ব্যবসায়ী রেজাউল করিম, গোয়ালাবাড়ির আব্দুল গফুর, কুলাউড়ার ছালেখ উদ্দিন। ঘটনাস্থলে নিহত ১জন এবং অন্য আহতদের তাৎক্ষনিকভাবে নাম পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে নায়ারণগঞ্জ জেলা পুলিশ, ও ভূলতা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার ও আহতদের চিকিৎসা ব্যবস্থা করেছে। পুলিশ আসার আগে স্থানীয়রা আহতদের দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে যাত্রিদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন।

বিয়ানীবাজার শ্যামলী পরিবগন (এনআর) ম্যানেজার মানিক উদ্দিন বলেন, শ্যামলী পরিবহন (এসপি) একটি বাস বিয়ানীবাজার আসার পথে দুর্ঘটনায় পড়েছে বলে শুনেছি। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

Related Articles

Back to top button