লিড নিউজ

বীর প্রতীক কাঁকন বিবির পাশে ছাত্রলীগ

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা ও বীরাঙ্গণা পান বীর প্রতীক অসুস্থ কাঁকন বিবি পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন কাঁকন বিবির সঙ্গে সার্বক্ষণিক থাকার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক ডা. মঞ্জুর মোর্শেদ অসীমকে নির্দেশ করছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান অসীম।

এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পরিচালকের কাছ থেকে কাঁকন বিবির শারিরিক অবস্থার খোঁজ খবর নেন। বীরঙ্গনা এই নারীর কেবিনে এয়ার কন্ডিশন স্থাপন করায় হাসপাতালের পরিচালককে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ তার পাশে থাকবে বলে কথা দেন জাকির হোসাইন।

উল্লেখ্য, গত বুধবার দোয়ারাবাজার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ব্রেন স্ট্রোক করেন কাঁকন বিবি। পরে শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি হন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ ও পাক বাহিনীকে কোনঠাসা করতে তার বিভিন্ন ধরণের কৌশল ও বীরত্বগাথা সাহসিকতার জন্য তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।

Related Articles

Back to top button