লিড নিউজ

বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে রেকর্ড তাসকিনের

ক্রীড়া ডেস্ক:  বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন তাসকিন। মঙ্গলবার ডাম্বুলায় শ্রীলঙ্কায় নিজের নবম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের মতো বিশাল কীর্তি গড়লেন সেনসেশনাল বোলার। তাসকিনের বোলিং ফিগার ৮.৫-০-৪৭-৪। তবে দ্বিতীয় এই ওয়ানডেতে সিরিজ বাঁচাতে মরিয়া শ্রীলঙ্কা আগে ব্যাট করে তাসকিনের হ্যাটট্রিকের সাথে অল আউট হয়েছে ৩১১ রানের মাঝারি একটা পাহাড় গড়ে।

তাসকিনের আগে বাংলাদেশের হয়ে ২০০৬ সালে শাহাদাত হোসেন জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেন ওয়ানডেতে। তারপর ২০১০ সালে স্পিনার আব্দুর রাজ্জাক ঢাকাতে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই হ্যাটট্রিক করেন।

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় হ্যাটট্রিক করেন রুবেল হোসেন। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনার তাইজুল ইসলাম দেশের পক্ষে ওয়ানডেতে সর্বশেষ হ্যাটট্রিকটি করেন।

Related Articles

Back to top button