নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার


নবীগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার রাত ১১ থেকে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টা পর্যন্ত ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মামলার ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলো- উপজেলার আমড়াখাই গ্রামের মরশিদ উল্লার ছেলে আরজু মিয়া, নহরপুর গ্রামের আলফাজ মিয়ার ছেলে লিটন মিয়া, চাঁনপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে দুলাল মিয়া, কালিয়ারভাঙ্গা গ্রামের আঃ জলিলের ছেলে আঃ খালিক, বানিউন গ্রামের আঃ বশিরের ছেলে আঃ ছবুর, শ্রীমতপুর গ্রামের নছর উদ্দিন ও তার মেয়ে লতিফা বেগম।
জানা যায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের নেতৃত্বে ২ প্লাটুন পুলিশ অভিযান পরিচালনা করে ২৬ জনকে আটক করা হয়। আটককৃতদের যাচাই বাচাই করে কোন সংশ্লিষ্টতা না থাকায় ৭ জনকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতাকৃত ৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। তাদেরকে গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নির্দেশে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও পলাতক আসামীদের গ্রেফতারে বুধবার রাত ১১ থেকে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টা পর্যন্ত ব্লক রেইড অভিযান পরিচালনা করে ২৬ জনকে আটক করা হয়। উক্ত ব্লক রেইড অভিযানে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের নেতৃত্বে ওসি তদন্ত, ওসি অপারেশন, ১৬জন এস আই এবং ২ পুলিশ ফাড়িঁর সকল পুলিশসহ ২ প্লাটুন পুলিশ অংশ নেয়।
রাতব্যাপী অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৬ জনকে আটক করা হয়। আটকৃতদের থানায় নিয়ে এসে যাচাই বাচাই করে ৭ জনকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
গ্রেফতারকৃত ৭ জন থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী তারা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান বলেন, সুন্দর এবং অপরাধ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।
যেকোন পরিস্থিতি মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ প্রস্তুত আছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গি, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের সর্ম্পকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।




