লিড নিউজ
নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ডাকাত গ্রেফতার


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ডাকাত আল আমীন (২৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় শহরের হাসপাতালের সামন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাওঁ গ্রামের মৃত তাজিম উল্লার ছেলে।
নবীগঞ্জ থানার এসআই পলাশ চন্দ্র দাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে বিভিন্ন ডাকাতি মামলা রয়েছে। সে কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।




