লিড নিউজ

বিয়ানীবাজারে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিয়ানীবাজার থেকে সোমবার দিনগত রাতে এক অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

আটককৃত যুবক মৌলভীবাজার জেলার বড়লেখা থানার চান্দগ্রামের মৃত মস্তাকিন আলীর ছেলে মো. জয়নুল ইসলাম (৩৫)।

সিলেট জেলা পুলিশ জানিয়েছে, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব চন্দন চক্রবর্তীর নেতৃত্বে সোমবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে বিয়ানীবাজারের লাউতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত ও অস্ত্রধারী গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিয়ানীবাজার থানার বারইগ্রাম বাজারস্থ চানগ্রাম ব্রীজের নিচে বারইগ্রাম-গাংপাড়গামী রাস্তায় মো. জয়নুল ইসলামকে ধাওয়া দিয়ে আটক করেন পুলিশ সদস্যরা।

আটককৃত জয়নুলের বিরুদ্ধে  বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া বিয়ানীবাজার থানার মামলা নং-১১(০৩)১২ এর সাজাপ্রাপ্ত আসামী সে।

এসআই মশিউর রহমান বাদী হয়ে এজাহার দাখিলের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় জয়নুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন । পরে আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্তি পুলিশ সুপার মুহম্মদ সামছুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button