লিড নিউজ

কানাইঘাট মাদ্রাসার সম্মেলন ২১ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট: আগামী ২১ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে পরদিন সকাল পর্যন্ত শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. এর পূণ্যস্মৃতি বিজড়িত জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দারুল উলূম দেওবন্দের বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মুফতি আনোয়ার খোরশেদ ভারত। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতিন ঢাকা, শায়খুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা, শায়খুল হাদিস আল্লামা হাসান জামিল ঢাকা, আল্লামা তাহমিদুল মওলা ঢাকা, মাওলানা রেজাউল করিম আবরার ঢাকা।

জামেয়ার বার্ষিক ইসলামী মহা সম্মেলনকে সর্বাত্মক সফল ও স্বার্থক করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী এবং মাদ্রাসার নাইবে মুহতামিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী।

Related Articles

Back to top button