লিড নিউজ
ধর্মপাশায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার


ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হরিপুর গ্রামের নিজ বসতঘরের পূর্ব পাশে থাকা একটি হিজল গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আলী আকবর (৩৫) নামের এক দরিদ্র কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে একটি হিজল গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও ওই দরিদ্র কৃষকের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে কৃষক আলী আকরব শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।
পরিবারের সবার চোখের আড়ালে বুধবার গভীর রাতে একাকী ঘর থেকে তিনি বের হন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি হিজল গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।




