লিড নিউজশিক্ষাঙ্গনসারাদেশসিলেট

শাবি ভর্তি পরিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার

অনলাইন ডেস্ক: ট্রাফিক জ্যাম, বৃষ্টি এবং যানবাহন সংকটের কারণে শাবি ভর্তি পরিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে অনেকেই পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র থাকায় পুরো নগর জুড়ে লেগে যায় ট্রাফিক জ্যাম। শনিবার বেলা ১.৪৫ মিনিটে আম্বরখানা পয়েন্টে যানবাহন না পেয়ে দুইজন ছাত্রীকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। তাদের অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, তারা চট্রগ্রামের মিরেসরাই থেকে এসেছেন।
এসময় শাবির একটি খালি বড় বাস যাচ্ছিল। ড্রাইভারকে অনেক অনুরোধ করার পরও ড্রাইভার কোন পরীক্ষার্থীকে বাসে উঠাতে সম্মত হয়নি।
ধারণা করা হচ্ছে অনেক পরীক্ষার্থী যানবাহন সংকটে যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন না। আর এ কারণে তারা পরীক্ষা দেবারও হারাতে পারেন।

উল্লেখ, এবার এ ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ৮টি সহ মোট ৩৫টি কেন্দ্রে ও বি ইউনিটে মোট ৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৭৬১৬০ জন শিক্ষার্থী।
শাবির ভর্তি পরিক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং অভিভাবক মিলে সিলেটে প্রায় দেড় থেকে দুই লক্ষ সিলেটের বাইরের মানুষ অবস্থান করছেন।

হোটেল গেষ্ট হাউস গুলোতে জায়গা না পেয়ে অনেকেই শাহজালালের দরগা, দরগা মাদ্রাসা এবং নগরীর মসজিদগুলোতে আশ্রয় নিয়েছেন।

Related Articles

Back to top button