লিড নিউজ
দিরাইয়ে হিফজুল কোরআন প্রতিযোগীতা সম্পন্ন


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ নতুন প্রতিভার সন্ধানে এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিরাইয়ে দেশের ৭টি জেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় শতাধিক হাফিজদের অংশগ্রহণে ৮ম হিফজুল কোরআন প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ তাহফীযুল কোরআন পরিষদের উদ্যোগে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়ার আর্থিক সহযোগিতার দিরাই পৌর শহরের বালুর মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি সভাপতি হাফিজ লোকমান আহমদ’র সভাপতিত্বে ও ভাষ্যকার আলী হাসান ইমন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা মুফতি শফিকুল আহাদ, মাওলানা মুফতি মুজাহিদ উদ্দিন, মাওলানা নুর উদ্দিন,দিরাই জামেয়ার শিক্ষক কবির আহমদ প্রমুখ। প্রতিযোগীতায় ১০ জন কে ১ লক্ষ ৫০ হাজার টাকার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




