লিড নিউজ

জৈন্তাপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত স্কুলছাত্রীর নাম প্রিয়াঙ্কা বিশ্বাস (১৪)।

সে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার ছৈলাখেল গ্রামের নিপুল বিশ্বাসের মেয়ে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় টিফিনের সময় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে প্রবেশ করে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসীর ধারণা- প্রেমঘটিত কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এলাকাবাসীসহ বিদ্যালয়ের লোকজন তাকে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির বলেন- ঘটনার সংবাদ পেয়েছি এবং আমি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টির খোঁজখবর নিচ্ছি।

Related Articles

Back to top button