জামালগঞ্জে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখুঁজ সাজিল (৩৮) হক নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ৪ দিন পর শনিবারে সকালে নদীতে তার লাশ ভেসে উঠে।
জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গারিয়া পশ্চিম পাড়া গ্রামের জবান আলীর ছেলে সাজিল হক প্রতিদিনের মতো সুরমা নদীতে মাছ ধরতে যান। নদীতে মাছ ধরার সময় তার জাল নদীতে আটকে পড়ে। এসময় জাল ছাড়াতে তিনি পানিতে নেমে নদীতে ডুব দিলে নিখুঁজ হন।
এ ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবরপেয়ে ওই দিনই জামালগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
তার পারিবারিক সূত্রে ও এলাকাবাসী জানান, সাজিল হক ওই নদীতে মাছ ধরে তার সংসার চালাতো। ঘটনার সময় প্রতিদিনের মতো তিনি নদীতে মাছ ধরতে যান পড়ে ডুব দিলে তিনি নিখুঁজ হন।
শনিবারে দুপুরে সাজিদুল হকের গ্রামের বাড়িতে তার জানাযা শেষে পঞ্চায়েতি কবর স্থানে দাফন করা হয়।




