লিড নিউজ

বানিয়াচংয় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রায়হান উদ্দিন সুমন : দীর্ঘদিন পর বানিয়াচং উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই বর্ধিত সভাকে ঘিরে উপজেলা তথা বিভিন্ন সেক্টরের নেতাকর্মীদের মধ্যে এক প্রকার আনন্দ উচ্ছ¦াস বিরাজ করছিল।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবুল মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক। বিশেষ অতিথি ছিলেন,জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল,জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী,মোতাহের হোসেন রিজু পৌর যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ,ফেরদৌস আহমেদ,তাজ উদ্দিন আহমেদ তাজ ও জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন শরীফ জনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলী,সহ-সভাপতি আনছার আলী,মাসুদ খান,সুবেদ আলী,মনিরুল ইসলাম,আমির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,আজমল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান,মারুফ আহমেদ,ফয়সল আহমেদ,প্রচার সম্পাদক মাহমুদ আখঞ্জি,দপ্তর সম্পাদক কামরুল ইসলাম,সহকারি কোষাধ্যক্ষ আজিজুর রহমান খেলু,তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুছ ছালাম,সদস্য খলিলুর রহমান খলিল,তোফায়ের রেজা সোহেলসহ ১৫টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ। বর্ধিত সভায় উপজেলা যুবলীগের বিভিন্ন সেক্টরের নেতাকর্মীরা ছাড়াও ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button