লিড নিউজ
জামালগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


মোঃ আবুল কালাম জাকারিয়া : সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে শুক্রবার জামালগঞ্জ থানা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জামালগঞ্জ উপজেলা পরিষদ থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুল হাসান’র নেতৃত্বে র্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, জামালগঞ্জ সদর ইউপি সচিব নূরুল আমিন, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী ননী গোপাল দাস প্রমূখ।




