জগন্নাথপুরে “দৃক” ম্যগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্টান সম্পন্ন


এম জামাল হুসাইন: জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদের ১ম প্রকাশনা “দৃক” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্টান রবিবার (২৬ মার্চ ) আটপাড়া উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্টিত হয়েছে।
ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি আবু সাদেক রনি’র সভাপতিত্বে ও ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদের সাহিত্য সম্পাদক সাংবাদিক এম জামাল হুসাইন এর পরিচালনায় প্রধান অতিথর বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাঅনুরাগী শাহজালাল মহাবিদ্যালয়ের গর্ভানিং বোর্ডে সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সাহেব, এসময় তিনি বলেন, শিক্ষা সাহিত্যে জগন্নাথপুরে ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদ একটি অন্যতম সামাজিক সংগঠন, যার মাধ্যমে আমাদের সমাজ ও আশপাশের মানুষ এবং প্রাণীজগৎ ওপ্রকৃতি সবার জন্য কল্যাণ বয়ে আনবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আবুল খায়ের মাস্টার, আটপাড়া উচ্চ বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক জনাব আজমল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মনির উদ্দীন চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কলকলিয়া
ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কবির আহমদ, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাহার, হাজী সমাছু মিয়া, ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদের সহ-সভাপতি সাহেদুর রহমান সাহেদ।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্তিত ছিলেন মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম মাহি, ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক নারায়ন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, প্রচার সম্পাদক জাফর ইকবাল, নির্বাহী সদস্য আমির হোসেন, আলী নূর হোসেন, নাঈম আহমদ প্রমুখ।




