সেরার তালিকায় মুশফিকের সেঞ্চুরি


অনলাইন ডেস্ক: শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহীম ইনিংসটি মুশফিকের ক্যারিয়ার সেরা। শুধু সংখ্যার বিচারে নয়, পরিস্থিতি আর গুরুত্ব বিবেচনায়ও এই ইনিংসটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংস হিসেবে খ্যাতি পেয়েছে। শুরু আর শেষ দিকের ধ্বস সামলে মুশফিক যেভাবে একাই দলকে টেনে নিয়েছেন তাই তাকে সেরার আসনে বসিয়েছে।
মুশফিকের এই অমূল্য ইনিংসটি ঢুকে গেছে এশিয়া কাপের রেকর্ড বুকের একটি পাতায়। এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় মুশফিক এখন যৌথভাবে দুই নম্বরে। তালিকার এক নম্বরে আছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১২ সালের এশিয়া কাপে পাকিস্তানের ৩২৯ রান তাড়া করতে নেমে কোহলি খেলেছিলেন ১৮৩ রানের ইনিংস। ১৪৮ বলের ইনিংসের পথে কোহলি হাঁকিয়েছেন ২২ টি চার ও একটি ছক্কা।
দুইয়ে যৌথভাবে মুশফিকের সাথে আছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খানের ১৪৪ রানের ইনিংস। অবশ্য ইউনুস বল কম খেলার কারণে তালিকায় মুশফিকের উপরে অবস্থান করছেন। ২০০৪ এশিয়া কাপে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ইউনুস ১৪৪ রান করেছিলেন ১২২ বলে। আর শনিবার মুশফিকুর রহীম ১৫০টি। তার ইনিংসে ছিলো ১১টি চার ও চারটি ছক্কা।
তালিকায় তিন নম্বরে আছে ২০০৪-এ ভারতের বিপক্ষে শোয়েব মালিকের ১৪৩ রানের ইনিংস। চার নম্বরে আবার বিরাট কোহলি(১৩৬ রান বাংলাদেশর বিপক্ষে, ২০১৪)। আর পাঁচে সৌরভ গাঙ্গুলির অপরাজিত ১৩৫ রান। সেটাও বাংলাদেশের বিপক্ষে ২০০০ সালের এশিয়া কাপে ঢাকায়।
আরো পড়ুন: এক জয়ে যত রেকর্ড
শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের দাপুটে জয় নিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বড় ব্যবধানের জয়ের দিন একাধিক রেকর্ডে নাম বসিয়েছে টাইগাররা। এক নজরে দেখে নিন উল্লেখযোগ্য রেকর্ডসমূহ-
১- এশিয়া কাপের ইতিহাসে মুশফিকের ১৪৪ রানের ইনিংসটি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। তাছাড়া ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
২- ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়।
৫- ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে এটি বাংলাদেশের পঞ্চম জয়।
৬- ওয়ানডে ক্যারিয়ারের ছয় নম্বর সেঞ্চুরিটি হাঁকান মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটি তৃতীয় সর্বাধিক।
৪৩- ইনিংস পর শূন্য রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। এর আগে ২০১৪ সালের ডিসেম্বর মাসে রানের হাতা খোলার আগেই সাজঘরে ফিরেন তিনি।
৫৫.১৭-মুশফিকের করা ১৪৪ রানের ইনিংসটি ছিল দলের শতকরা রানের ৫৫.১৭ ভাগ। বাংলাদেশের হয়ে ১১জন ব্যাটসম্যান ব্যাট করেছে এমন ম্যাচে যা সর্বোচ্চ। এশিয়া কাপেও এটি দলের রানের খাতায় অবদান রাখার সর্বোচ্চ রানের শতকরা অনুপাত।
১০০- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারই প্রথম ১০০ কিংবা তারও অধিক রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
১২৪- বাংলাদেশের বিপক্ষে ১২৪ রানে অল-আউট হয় লঙ্কানরা। যা ওয়ানডেতে দলটির বিপক্ষে ওয়ানডে ষষ্ঠ সর্বনিম্ন স্কোরের রেকর্ড।
১৩৭- এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের রানের ব্যবধানে সবচেয়ে বড় ব্যবধানের জয়। তাছাড়া ওয়ানডেতে এটি বাংলাদেশের বড় জয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ষষ্ঠ স্থানে।
১৪৪- এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটি সর্বোচ্চ রানের ইনিংস। প্রতিযোগিতার ইতিহাসে কোনো ব্যাটসম্যানের পক্ষে যৌথভাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তাছাড়া বাংলাদেশের জন্যও ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
১৫০- মুশফিকুর রহিম লঙ্কানদের বিপক্ষে মোকাবেলা করেন ১৫০ বল। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বাধিক বল খেলার রেকর্ড। তার আগে শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান ও তামিম ইকবাল এক ইনিংসে ১৫০ বল মোকাবেলা করার দৃষ্টান্ত স্থাপন করেন।




