সিলেট বিভাগ

বানিয়াচংয়ে পুলিশ এ্যসল্ট মামলায় জামায়াত নেতা কারাগারে

নিউজ ডেস্ক:
বানিয়াচংয়ে আদর্শ বাজার কমিটিকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ওসিসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহতের ঘটনায় দায়ের করা পুলিশ এ্যসল্ট মামলায় জামায়াত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল বাহার খানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) তপন চন্দ্র বর্মন এর আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে গত শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় আদর্শ বাজার কমিটিকে কেন্দ্র করে মাতাপুর গ্রামের এস এম আলী আক্কাস এর ছেলে এস এম হাফিজুর রহমান ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রমজান আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

এতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় রোববার (২১ ফেব্রুয়ারি) এস আই মো. ইদ্রিস আলী (নি.) বাদী হয়ে ১৭ জন এর নাম উল্লেখসহ ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আইও হচ্ছেন থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমান। মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে উভয় পক্ষের লোকজন গা-ঢাকা দিয়ে থাকছেন।

Related Articles

Back to top button