লিড নিউজ
গোলাপগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৩


নিউজ ডেস্ক: গোলাপগঞ্জের পানিয়াগা গ্রাম থেকে ধর্ষণ মামলার তিন আসামীকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, পানিয়াগা গ্রামের কুনু মিয়ার পূত্র মো. জাবেদ মিয়া (২০), শফিক উদ্দিনের পূত্র মো. জয়নাল আবদীন (৩৮), মোবারক আলীর পূত্র মো. আরমিছ আলী (৬৫)।
গ্রেফতারকৃত জাবেদ মিয়া তার দুই সহযোগিকে নিয়ে এক কিশোরীকে ধর্ষন করলে তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এতদিন তারা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।




