লিড নিউজ
খাদিমপাড়ায় ৩ তলা বাসায় অগ্নিকান্ড


নিজস্ব প্রতিনিধি : সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাশপাড়ায় একটি ৩ তলা বাসায় আগুন লেগেছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে ইলেক্ট্রিক শক থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এই বাসায় সেনাবাহিনীতে কর্মরত ৪টি পরিবার বসবাস করে। এসময় আশপাশের লোকজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ জানান, অগ্নিকান্ডে ৩ তলা বাসার সম্পূর্ণ মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কেউ হতাহত হননি।




