লিড নিউজ

খাদিজা হত্যাচেষ্টা মামলার আদালত পরিবর্তন

ডেস্ক রিপোর্ট : বহুল আলোচিত সিলেটের খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার আদালত পরিবর্তন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটির আদালত পরিবর্তন করে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের এপিপি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৫ মার্চ দায়রা জজ আদালতেই মামালার রায় বা যুক্তিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতদিন মামলাটি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আদালতে চলছিলো। বুধবার সেখানে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

Related Articles

Back to top button