লিড নিউজসিলেটসিলেট বিভাগ

বিশ্বনাথে ট্রাক চাপায় নিহত ১

নিউজ ডেস্ক: ট্রাক চাপায় সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজীতে বাইসাইকেল আরোহী আতাউর রহমান (১৫) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আতাউর লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের ইসমাইল আলীর পুত্র ও লামাকাজী বাজারস্থ সালমা এন্টার প্রাইজের কর্মচারী। স্থানীয় জনতা এসময় ঘাতক ট্রাকটি আটক পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

প্রত্যেক্ষ দর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান কর্মচারী আতাউর সিলেটের সদর উপজেলার মোল্লাগাঁও গ্রামে দোকানের মালামাল পাসের্ল করে বাইসাইকেলে ফিরছিলেন। সকাল ১১টার দিকে সে লামাকাজী পয়েন্টে পৌঁছা মাত্র পিছন দিক থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে আতাউর বাইসাইকেল থেকে সড়কে পড়ে যায়। তখন সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-২৩২৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় আতাউর।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

Related Articles

Back to top button