লিড নিউজ

শাওনকে যে অবাক করা কথা বলেছিলেন হুমায়ূন আহমেদ

বিনোদন ডেস্ক : কলকাতা থেকে বহুল প্রচারিত একটি দৈনিকে সাক্ষাৎকারে দিয়েছেন শাওন। সেখানে ব্যক্তিগত জীবনের অনেক কথা জানান এই অভিনেত্রী। প্রেম নিবেদনের সময় শাওনকে যে অবাক করা কথা বলেছিলেন জনপ্রিয় লেখক। সেটাও বলেছেন।

প্রপোজ করতে গিয়ে কী বলেছিলেন হুমায়ূন? এমন প্রশ্নের উত্তরে শাওন বলেন, ‘উনি আমাকে বলেছিলেন, গুহাচিত্র যারা আঁকতেন তাদেরও কাউকে লাগত ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য। যাতে সেই চিত্রকর নিজের কাজটা করতে পারেন। তুমি কি আমার জন্য সেই আলোটা ধরবে?’

এই কথা শোনার পর অন্যরকম হয়ে গিয়েছিল কিশোরী মেহের আফরোজ শাওনের পৃথিবী। চুপ করে থেকে ছিলেন কয়েকটা দিন। এর কোনো জবাব দেননি।

এর কিছুদিন পর হুমায়ূন আহমেদ শাওনকে বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যাই, সব ছেড়ে? তুমি থাকবে? এবার আর চুপ থাকেননি শাওন। তিনি বলেছিলেন, ‘থাকব। সবসময় থাকব।’ কথা রেখেছিলেন শাওন। হুমায়ূনের হাত ছাড়েননি তার মৃত্যু অবধি।

 

Related Articles

Back to top button