লিড নিউজ
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট – আখাউড়া রেল সেকশনের ৩২৬ নং পিলার সংলগ্ন কুলাউড়ার বড়কাপন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল মতিন বখস্ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার ইসলামনগর এলাকার সালামত বখস্ এর ছেলে।
কুলাউড়া জিআরপি থানার ওসি রবিউল আজম জানান, রবিবার ভোরে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। স্থানীয় লোকজন খবর দিলে আমরা বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।




