লিড নিউজ

কোম্পানীগঞ্জ থেকে ভারতীয় মদ উদ্ধার

সিলেট মিডিয়া ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ থানার ইছাকলস পুটামারা গ্রামে অভিযান চালিয়ে ৮০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, গত বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো: মশিউর রহমান ও এসঅাই মো: আব্দুল মোতালেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পুটামারা গ্রামের আলী আহম্মদের পুকুরে অভিযান পরিচালনা করে পুলিশ। প্রায় দুই ঘন্টা অভিযান পরিচলান করে  ৮০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার এসঅাই মো: মশিউর রহমান বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট অাসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

 

Related Articles

Back to top button