লিড নিউজ

কর্ণেল আজাদের জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: র‌্যাব গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে।

এরপর বেলা তিনটায় তাঁর মরদেহ উত্তরায় র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও লে কর্নেল আজাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সকালে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য আনা হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত লাশের ময়নাতদন্ত করা হয়।

 এর আগে গত শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীতে জঙ্গী অভিযানের সময় বোমা বিস্ফারণে তিনি মারাত্মকভাবে আহত হন। এরপর প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এয়ার এম্বুলেন্স করে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওখানকার ডাক্তারদের পরামর্শে বুধবার তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন এখানেই তিনি ইন্তেকাল করলেন। এনিয়ে এঘটনায় সাতজন নিহত হলেন।

Related Articles

Back to top button