লিড নিউজ

ছাতকে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু: মামলা দায়ের

ছাতক প্রতিনিধি: ছাতকে মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত বৃদ্ধ আব্দুল কাদিরের (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আব্দুল কাদির উপজেলা সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের মৃত মনফর আলীর পুত্র। গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার গো-চর ভূমিতে মাটিকাটা নিয়ে মহদী গ্রামের আব্দুল কাদিরের চাচাতো ভাই খুরশিদ আলীর পুত্র সাইদুল ইসলামের সাথে একই গ্রামের গোপেশ নাথ ও তার পুত্র গোপাল নাথের বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আব্দুল কাদির (৬০), সাইদুল ইসলাম (৪৫), গোপেশ নাথ (৬০) সহ ৫জন আহত হয়। গুরুতর আহত আব্দুল কাদিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আব্দুল কাদিরের মারা যান।
শুক্রবার ময়না তদন্ত শেষে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয় । নিহতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন ।

Related Articles

Back to top button