লিড নিউজ

আপনাদের ভালোবাসাই আমার মূল পুজিঁ: জয়া সেনগুপ্ত

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি, সুনামগঞ্জ ২ আসনের উপ নির্বাচনে মহাজোট প্রার্থী ড.জয়া সেনগুপ্ত বলেছেন দিরাই-শাল্লার সর্বস্তরের মানুষের ভালবাসা ও সহযোগিতা নিয়েই সুরঞ্জিত সেনগুপ্ত স্থানীয় নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হয়েছেন।
আপনাদের এ ঋণ কোন দিন শোধ হবার নয়। এ সময় জয়া সেনগুপ্ত কান্না জড়িত কন্ঠে বলেন সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আপনাদের সাথে উঠাবসা করেছেন তাঁর আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারা তাকে ক্ষমা করে দিবেন।
আসন্ন দিরাই শাল্লার উপনির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই, আপনাদের ভালোবাসাই আমার মূল পুজিঁ।
মঙ্গলবার দুপুরে দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে দিরাই উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দপ্তর সম্পাদক বিকাশ রায়ের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বলেন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বিশ্বের সংসদীয় রাজনীতির প্রবাদ পুরুষ।
পশ্চাদপদ এই ভাটি থেকে তিনি রাজনৈতিক প্রজ্ঞার কারণে শুধু বাংলাদেশেই নয় বহির্বিশেও সমাদৃত হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদান, সাব সেক্টর প্রতিষ্ঠা, সংবিধান রচনাসহ দেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রনী ভূমিকা রেখেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা রেখে ড. জয়া সেনগুপ্তের বিজয় সুনিশ্চিত নিশ্চিত করতে হবে।
আওয়ামীলীগ বিরাট রাজনৈতিক দল মনোমালিন্য থাকতে পারে, তারপরও  দলের আদর্শ  ঠিক রেখে কাজ করতে হবে। যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানেন না তারা আওয়ামী লীগার না, আওয়ামী লীগ করবেন আর নৌকার বিরুদ্ধে কাজ করবেন, তা হতে পারে না। জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সহ সকল কে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সমাবেশ বিশেষ অতিথির রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজদ্দৌলা তালুকদার, সাবেক পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা সামছুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক দিপক চৌধুরী, মতিউর রহমান, তারিফ চৌধুরী,১৪ দল নেতা শেখ জাহির আলী,আমিনুল ইসলাম, কাউন্সিলর মফিজুর রহমান তালুকদার জুয়েল, সোহেল আহমদ চৌধুরী, কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম সহ উপজেলার ৯ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও  সাধারণ সম্পাদক বৃন্দ।

Related Articles

Back to top button