লিড নিউজ

আতিয়া মহলে আটকে পড়া ৫৫জন উদ্ধার: অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ থেকে দশ থেকে বারোটি পরিবারের ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে, এবং বাকীদের উদ্ধারের অভিযান  চলছে ।

জানা যায়, সেনা বাহিনীর কমান্ডোদের নেতৃত্ব অভিযান শুরুর পর সকাল পৌনে ১১টার দিকে ভবনটির চার ও পাঁচতলা থেকে তাদের উদ্ধার করা হয়।

অবরুদ্ধ থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি জানান, দশ থেকে বারোটি পরিবারের সদস্যকে সেনা বাহিনীর কমোন্ডো সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। পরে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

তার পরিবারের সঙ্গে বাড়িটিতে অবরুদ্ধ থাকা এক পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানরাও বেরিয়ে এসেছেন। বাকিদেরও নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ভবনটিতে মোট ২০টি ফ্ল্যাটের মধ্যে ১৭টি ফ্ল্যাট ভাড়া ছিল। এর মধ্যে একটিতে ভাড়া থাকতো জঙ্গি সদস্যরা।

এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযান তত্ত্বাবধান করছেন সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

Related Articles

Back to top button