আঙ্গুরা মাদরাসার শিক্ষক মুজীরুদ্দীন গুরুতর অসুস্থ: দোয়া কামনা


নিউজ ডেস্ক: সিলেটের জামেয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার শিক্ষক, তরুণ আলেম মাওলানা মুজীরুদ্দীন দীর্ঘদিন থেকে রক্ত শূন্যতাজনিত রোগ ভোগছেন। তাঁরকে সুস্থ করে তোলার জন্য এ পর্যন্ত প্রায় ২৫ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থা বর্তমানে তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪তর্থ তলায় চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন তার উন্নততর চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব হয় ঢাকা এপলো হাসপাতালে ভর্তি করতে। সেখানে চিকিৎসা করালে তিনি সুস্থ হবেন বলে ডাক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাওলানা মুজীরুদ্দীনকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে প্রতিদিন তারা ছাত্র ও শুভাকংখীগণ ওসমানী হাসপাতালে যাচ্ছেন। ৩০ মার্চ রাতে সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, জেলা যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, আস সীরাহ ফাউন্ডেশনের সিলেট জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা মাহদী হাসান মিনহাজ প্রমুখ নেতৃবৃন্দ মাওলানা মুজীরুদ্দীনকে দেখতে ওসমানী হাসপাতালে যান। এ সময় নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু রোগমুক্তি কামান করে দোয়া করেন। বিজ্ঞপ্তি




