জামালগঞ্জে জুয়ার আসরে ৪ জুয়াড়ী আটক


জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কলকতখাঁ বাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-দ.সুনামগঞ্জ উপজেলার থলের বন গ্রামের সরাফত আলীর পূত্র গোলাম রব্বানী(৩৫),একই গ্রামের মকিম উল্লাহর পূত্র সৈয়দুল আলম(৪৫), জামালগঞ্জ উপজেলার কতকতখা গ্রামের আমান উল্লাহর পূত্র আসকির মিয়া(৩০),একই গ্রামের হারিস মিয়ার পুত্র আতাউর রহমান(৪০)।
জানাযায়,উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ বাজারে গভীর রাতে জুয়া খেলারত অবস্থায় এসআই সাইফুল্লাহ আকন্দ”র সঙ্গীয় ফোর্সসহ ওই ৪ জুয়াড়ীকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেম বলেন, মদ জুয়ার ব্যপারে কোন ধরনের আপোস নেই। এই ৪ জুয়াড়ীকে মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।




