লিড নিউজ

৩ ছাত্রদল নেতার আত্মসমর্পন

নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার টুকের বাজারে বিষ্ফোরক মামলায় বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

তারা হলেন, সিলেট মহানগর ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জুয়েল আহমদ, জেলা ছাত্রদলের সদস্য ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ সুলেমান আহমদ সালমান এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবলুল হোসেন।

বুধবার সকালে বিপুল নেতাকর্মীসহ সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে বিস্ফোরক মামলায় আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর ওই ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২৫ শে ফেব্রুয়ারী ২০১৬ইং সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায় বিষ্ফোরণের ঘটনা ঘটে। ঐ ঘটনায় জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়।

Related Articles

Back to top button