সিলেট বিভাগ

বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

আক্তার হোসেন আলহাদী: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ভিবিন্ন মামলায় সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পালাতক আসামীসহ ৫জন গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

১৬নভেম্বর রাতে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন‘র দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই শামছুল ইসলাম, এসআই ওমর ফারুক, এএসআই মোঃ তোহা, এএসআই চিত্ত রঞ্জন বিশ্বাসসহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামী ০১। আব্দুল মজিদ, পিতা-মৃত আজমত উল্লা, গ্রাম কামালখানী। ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ০২। আবুল খায়ের(৫৫) পিতা-মৃত হাজী আইয়ুব আলী, গ্রাম দক্ষিন সাঙ্গর ০৩। মোঃ হামদু মিয়া (৫০) পিতা- মৃত ইজ্জত আলী, গ্রাম দক্ষিন সাঙ্গর, ০৪। জীবন রবিদাস, পিতা- মৃত বদু রবিদাস, গ্রাম হোসেনপুর, সর্বথানা বানিয়াচং, গ্রেফতার করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, বানিয়াচং উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button