লিড নিউজ

হবিগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নে সমর চাঁন (৫০) নামের এক বৃদ্ধা মহিলা বিষপানে আত্মহত্যা করেছেন।

তিনি ওই ইউনিয়নের বারা পইত গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী।

সোমবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে তিনি ঘরে থাকা কীটনাশক পান করেন। এক পর্যায়ে বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে বিষয়টি পরিবারের সদস্যরা আচঁ করতে পারেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।

সমর চাঁনের পরিবার সূত্র জানায়, পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরেই তিনি কীটনশাক পান করেন।

খবর পেয়ে সদর থানা পুলিশের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Related Articles

Back to top button