লিড নিউজ

হবিগঞ্জে অগ্নিকান্ড: সমিতির ঘরসহ ৪টি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে অগ্নিকান্ডে ট্রাক-পিকআপ সমিতির ঘরসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা জানান।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং রোডের বাস-স্ট্যান্ড এলাকায় চা-স্টল ব্যবসাীয় সোহাগ মিয়ার দোকানে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বৃহস্পতিবার রাতে  মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের অন্যন্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বে সাজু মিয়ার ওয়ার্কশপ, স্ট্যান্ডের শ্রমিকদের সমিতির কার্যালয়সহ ৪টি টিনের ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আফছর উদ্দিন জানান, তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পাশে খোয়াই নদী থাকায় আগুন নেভানো সহজ হয়েছে। অগ্নিকান্ডে প্রায় লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Related Articles

Back to top button