লিড নিউজ

বিলেতে বাংলা মিডিয়ার শতবর্ষ ও দর্পন ম্যাগাজিনের রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

আহমেদ বকুল : বিলেতে বাংলা মিডিয়ার শতবর্ষ ও দর্পন ম্যাগাজিনের প্রকাশনার রজত জয়ন্তী উপলক্ষে আয়ােজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিটিশ হাই কমিশনের হেড অব প্রেস এন্ড কমিউনিকেশন্স ‘ ক্যাথরিন রায়াম।

2

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান, ব্রিটিশ হাই-কমিশনের প্রেস এন্ড কমিউনিকেশন অফিসার নারায়ন চন্দ্র দেব নাথ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান,সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতা বিস উন নূর।

সিলেটের ডালাস হােটেলের কনফারেন্স হলে দর্পন ম্যাগাজিনের সম্পাদক রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্যাথরিন রায়াম,মুক্তাবিস উন নূর, মাহবুবুর রহমান,রহমত আলী, সৈয়দ সুজাত আলী, কবি মোস্তাফিজুর রহমান প্রমূখ।

3
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল।
সভায় প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গুনীজনরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button