সুনামগঞ্জের শ্রেষ্ট প্রধান শিক্ষক লুৎফুর রহমান


জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ জেলা পর্যায়ে প্রতিযোগীতা স্কুল পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নিজাম উদ্দিন লিখিত ভাবে লুৎফুর রহমান কে জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে ঘোষনা করেনে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে গত শনিবার বিকেলে মো: লুৎফুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে ক্রেষ্ট ও সার্টিফিকে প্রদান করা হয়। জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭খ্রী: জানুয়ারীতে সহকারী শিক্ষক পদে যোগদান করেন তিনি। দীর্ঘ ১৬ বছর চাকুরী পর কর্মদক্ষতায়
২০১২খ্রী: মার্চ মাসে প্রধান শিক্ষক হিসেবে দায়ীত্ব গ্রহণ করেন। শিক্ষার মানোন্নয়ন ও তার বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন লুৎফুর রহমান। তার এই কৃতিত্বের জন্য বিদ্যালয় পরিচালনা
পরিষদ, অভিভাবক সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, জামালগঞ্জ প্রেসক্লাব’র সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের সম্ভ্যান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। বিবাহিত জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক।
বড় ছেলে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ও ছোট ছেলে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহে জামালগঞ্জ উপজেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হন।




