লিড নিউজ

সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ

সিলেট মিডিয়া : সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে সিলেট নগরীর সুবিদবাজারস্থ সিলেট ক্যামব্রিয়ান অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

এসএও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে ও সিলেট ক্যামব্রিয়ান স্পোর্টস এন্ড কালচারাল গ্রুপের আহ¦বায়ক প্রভাষক মাবরুর আহমদ সাজু’র পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ ইকবাল মাহমুদ, প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিনহাজুর রহমান আলভী’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজের বাংলা বিভাগের প্রভাষক মির্জা বশির আহমদ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিশন দত্ত, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রেফা বেগম, পৌরনীতি বিভাগের প্রভাষক আয়েশা জামিলা, ইংরেজী বিভাগের প্রভাষক মাহবুবা আক্তার, প্রভাষক নাজিম উদ্দিন, প্রভাষক ফাতেমা লিপি, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক জামাল হোসাইন, আবুল হোসাইন, রিমা রায়, শারমিন তাহেরা চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button