লিড নিউজ
সিলেটের এডিএম’র ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা


সিলেট মিডিয়া : সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে দুদক টিমের ওপর হামলার ঘটনায় কোতয়ালী থানায় সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম, তার অধীনস্থ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের আসামী আরেকটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ মামলা দায়ের করা করা হয়।
সিলেট কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ ফেব্রুয়ারি বিকালে সিলেট কালেক্টরেটে দুদক টিমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। বৃহস্পতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো শুনানীশেষে ওই জিডিকে নিয়মিত মামলা হিসাবে রুজু করতে কোতয়ালী থানার পুলিশকে নির্দেশ দেন। নির্দেশনা পাবার পর রাত সাড়ে ৮টায় পুলিশ এটি মামলা হিসাবে রেকর্ড করে।




